মুখ্যমন্ত্রীর নির্বাচনী জনসভা মানিকচকে। ৪ এপ্রিল মালদার মানিকচক বিধানসভায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জনসভা করবেন। সূত্র মারফত জানা গেছে এপ্রিল মাসের ২ তারিখ থেকে ৫ তারিখ পর্যন্ত তৃণমূল সুপ্রিমো তথা মুখ্যমন্ত্রী মালদায় থাকবেন। জেলার বিভিন্ন প্রান্তে সভা ও মিছিল করবেন। মানিকচকের এনায়েতপুর ফুটবল মাঠে মুখ্যমন্ত্রীর জনসভা হওয়ার কথা।

সেই উদ্দেশ্যে শনিবার এনায়েতপুর ফুটবল মাঠ পরিদর্শনে আসেন মালদা জেলা পুলিশ সুপার অনুপম সিং ও অন্যান্য পুলিশ আধিকারিকগণ। সেই মাঠে হেলিপ্যাড সহ মুখ্যমন্ত্রীর সভা হবে। পার্শ্ববর্তী স্কুল গ্রাউন্ড ও ফাঁকা জায়গায় গাড়ি পার্কিং এর ব্যবস্থা করা হয়েছে।সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে মালদা জেলা পুলিশ সুপার অনুপম সিং বলেন,’ মুখ্যমন্ত্রী জনসভা করবেন মানিকচকের এনায়েতপুর ফুটবল মাঠে। মাঠ পরিদর্শন করে দেখলাম। আপাতত সবকিছু ঠিকঠাক রয়েছে। আমরা এছাড়াও বিভিন্ন ধরনের পরিকাঠামো খতিয়ে দেখছি।

By EXTV

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *