কালিয়াচকের কালিকাপুর আম বাজার এলাকা থেকে উদ্ধার উন্নত মানের ৪৫৩ গ্রাম ব্রাউন সুগার, ঘটনায় মালদা জেলা পুলিশ দুজনকে গ্রেপ্তার করেছে।
ধৃতদের মধ্যে একজনের বাড়ি রাজনগর এবং একজনের বাড়ি শাহবাজপুর এলাকাতে।

প্রাথমিক জিজ্ঞাসা পুলিশ তাদের কাছ থেকে জানতে পারে, এটা অনেক উন্নত মানের ব্রাউন সুগার, সাধারণত ব্রাউন সুগার থেকে অনেকটাই দাম বেশি এই মাদকদ্রব্যের। পুলিশসূত্র জানাগিয়েছে মাদকদ্রব্যগুলি রাঁচি থেকে এনে বিহারের এনং মালদার বিভিন্ন জায়গায় বিক্রির ছক ছিল। ধৃতদের সোমবার মালদা আদালতে তোলার পরে পুলিশ হেফাজতের আবেদন জানানো হয়েছে।

