অবৈধ ফেনসিডিল উদ্ধার ঘটনায় পুলিশের জালে দুইজন।
গোপন সূত্রের খবর পেয়ে মালদার মানিকচক থানার আইসি সুবীর কর্মকারের নির্দেশে এএসআই পীযূষ মন্ডলের নেতৃত্বে মানিকচকের পঁচিশা এলাকায় অভিযান চালিয়ে একটি টোটো ভ্যান আটক করে পুলিশ।
টোটো ভ্যানটি তল্লাশি করে ব্যক্তির কাছ থেকে দুটি ব্যাগে মোট ৪১৩ পিস ফেনসিডিল উদ্ধার করে পুলিশ।


পুলিশের প্রাথমিক অনুমান অবৈধভাবে এই ফেনসিডিল বোতল গুলি পাচারের উদ্দেশ্য ছিল।
ঘটনায় পুলিশ দুইজন ব্যক্তিকে গ্রেফতার করে যাদের নাম গোপাল চন্দ্র সাহা এবং ফনিভূষণ চৌধুরী। ধৃতদের বাড়ি পঁচিশা এলাকাতেই বলে জানা গিয়েছে।
ধৃত দুইজনকে পুলিশ শুক্রবার মালদা জেলা আদালতে পেশ করে ঘটনার তদন্ত চালাচ্ছে ‌।

By EXTV

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *