ময়নাগুড়ি এক নং ব্লক কিষাণ ক্ষেত মজদুর তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে প্রস্তুতি সভা করা হলো আজ। ময়নাগুড়ি দলীয় কার্যালয়ে। কর্মী সমর্থকদের নিয়ে কিভাবে যাবেন এবং কত সংখ্যক মানুষকে নিয়ে এই সম্মেলনে উপস্থিত হবেন সমস্ত কিছু নিয়ে আলোচনা করা হলো আজ।


এবং আসন্ন বিধানসভা নির্বাচনে সাংগঠনিক সার্বিক প্রস্তুতি নিয়ে আজকের এই প্রস্তুতি সভা করা হলো।
সভায় উপস্থিত ছিলেন, জলপাইগুড়ি জেলা কিষাণ ক্ষেতমজদুর সভাপতি দুলাল দেবনাথ, ময়নাগুড়ি ১নং ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি, বাবলু রায়, ময়নাগুড়ি এক নং ব্লক কিষান ক্ষেতমজদুর ব্লক সভাপতি কিরঞ্জিত রায় সহ দলীয় নেতৃত্বরা।
এ বিষয়ে ময়নাগুড়ি ১নং ব্লক কিষাণ ক্ষেতমজদুর সভাপতি কিরঞ্জিত রায় বলেন, রাজ্য কিষান ক্ষেতমজদুর সম্মেলনে কিভাবে আমরা যাব এবং কত সংখ্যক মানুষকে নিয়ে যাব সমস্ত বিষয়ের উপর আজকে প্রস্তুতি সভা, আগামী বিধানসভা ভোটে গোটা রাজ্যের মানুষে ভোট বিরোধীশূন্য হয়ে যাবে, রাজ্যে চতুর্থবারের জন্য দলের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী হবেন।

By EXTV

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *