শীতের শেষে যখন বাতাসে বসন্তের হালকা ছোঁয়া মিশে আসে, তখন ভ্যালেন্টাইনস ডে নেমে আসে মানুষের মনে বিশেষ রঙ ছড়িয়ে দিতে। এই সময়ে বিশ্বজুড়ে মানুষ ভালোবাসা উদযাপনে মেতে ওঠে। তবে ভালোবাসা শুধুই এক দিনের বিষয় নয়; এটি প্রতিদিনের অকৃত্রিম অনুভূতি, যা জীবনের সুখ ও সম্পর্কের স্থায়িত্ব নিশ্চিত করে।

আজ ১৪ ই ফেব্রুয়ারি ভালোবাসার দিবসে প্রিয় মানুষকে গোলাপ ফুল উপহার দিতে আগরতলা শকুন্তলা রোড স্থিত প্রত্যেকটি ফুলের দোকানে সকলে ব্যস্ত হয়ে পড়েছেন। ভালোবাসা হলো মনের গভীর অনুভূতি। বিশেষ কোনো মানুষের জন্য মনের গভীর স্নেহের বহিঃপ্রকাশই হলো ভালোবাসা। মানুষ যখন ভালোবাসে, তখন তার মনের ভাব প্রকাশ করা জরুরি।
ভালোবাসা উদযাপনকে শুধুমাত্র ফেব্রুয়ারির ১৪ তারিখে সীমাবদ্ধ রাখার প্রয়োজন নেই। নতুন যুগলরা প্রায় ফেব্রুয়ারির প্রথম সপ্তাহ থেকেই নিজেদের মধ্যে ভালোবাসা উদযাপন শুরু করে। গোলাপ, চকোলেট, টেডি বিয়ার, এবং সঙ্গীর প্রতি অঙ্গীকার—ধাপে ধাপে এগুলো সম্পর্ককে গভীরতা দেয়।

