১৪ ই আগস্টের সেই অভিশপ্ত দিনের কথা আজও ভুলতে পারেননি ত্রিপুরা তেলিয়ামুড়া বিধানসভার মানুষেরা। ১৬টি তাজা প্রাণ হারানোর ব্যাথায় আজো কাঁদে তেলিয়ামুড়া বিধানসভা কেন্দ্রের বড়লুঙ্গা গ্রামের অসহায় পরিবারগুলো।
২০০৩ সালের ১৪ই আগস্ট বৃহস্পতিবার রাত আনুমানিক সাড়ে নয়টা। ভারতবর্ষের স্বাধীনতা দিবসের আগের দিন বৃহস্পতিবার রাতে তেলিয়ামুড়ার বড়লুঙ্গা গ্রামের ১৬ জন গ্ৰামবাসীকে উগ্ৰপন্থীরা হত্যা করেছিল।

আজও ঠাকুরচাঁন বিশ্বাস, স্বপন বিশ্বাস, রাজমোহন সরকার এবং রবীন্দ্র বিশ্বাসের বেঁচে থাকা পরিবারের লোকেরা ১৪ ওই আগস্টের দিনের কথা মনে পড়লে বারুদ আর রক্তের গন্ধ অনুভব করে । ৪ পরিবারের ১৬ টি তরতাজা প্রাণ উগ্রপন্থির গুলিতে ঝাজরা হয়ে গিয়েছিল। ওই চার পরিবারের বেঁচে থাকা সদস্যদের বিগত ২২ বছরের আগের ঘটনা আজও ভুলতে পারেনি।

