আগরতলা বুদ্ধমন্দির শান্তি কামী সংঘের এবছর দুর্গাপুজোর বিশেষ আকর্ষণ বাঁশ, বেত ও কাঠ দিয়ে তৈরি পুজো মণ্ডপ। শনিবার ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমীর পূণ্য তিথিতে আগরতলা বুদ্ধমন্দির শান্তিকামি সংঘের এবছরের দুর্গাপুজোর খুঁটিপুজো সম্পন্ন হয়েছে।

এবারের পুজো সম্পূর্ণ মহিলাদের দ্বারা পরিচালিত ভোকেল ফর লোকেল এই স্লোগানের ভিত্তিতে ত্রিপুরার ঐতিহ্যবাহী বাঁশ, বেত , কারু, শিল্প কলাকে উজ্জীবিত করার লক্ষ্যে এবছর তাদের দুর্গাপুজোর বিশেষ আকর্ষণ বাঁশ, বেত ও কাঠ দিয়ে তৈরি পুজো মণ্ডপ। তাদের পুজো বাজেট ১২ লক্ষ টাকা।

