জলপাইগুড়ি হোয়াটসঅ্যাপে স্ট্যাটাস দেওয়ার পর আ*ত্মঘা*তী হলেন জলপাইগুড়ি পলিটেকনিক কলেজের এক ছাত্রী। বুধবার কোতোয়ালি থানার রংধামালি এলাকার বাসিন্দা কেয়া রায় (১৮) নিজের বাড়িতে গলায় ফাঁ*স লাগিয়ে আ*ত্মহ*ত্যা করেন।পুলিশ সূত্রে জানা গিয়েছে। ঘটনার কিছুক্ষণ আগে ওই ছাত্রী হোয়াটসঅ্যাপে একটি স্ট্যাটাস দেন। স্ট্যাটাসের বিষয়বস্তু থেকে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে।

প্রেমের সম্পর্কে টানাপোড়েন থেকেই এই চরম পদক্ষেপ নেন কেয়া। স্ট্যাটাস দেখেই তিন যুবক দ্রুত তাঁর বাড়িতে পৌঁছন এবং দরজা ভেঙে তাঁকে উদ্ধারের চেষ্টা করেন। তবে সেই সময় স্থানীয়দের ভুল বোঝাবুঝির কারণে ওই তিন যুবক গণধোলাইয়ের শিকার হন বলে অভিযোগ।ঘটনার তদন্তে নেমেছে কোতোয়ালি থানার পুলিশ।

By EXTV

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *