অবশেষে আলিপুরদুয়ারে মনোনয়ন জমা দিয়ে খাতা খুলল হুমায়ুন কবীরের পার্টি আম জনতা উন্নয়ন পার্টি।হুমায়ুন কবীরের ভাব ধারায় অনুপ্রাণিত হয়ে ইতিমধ্যে উত্তরবঙ্গের বিভিন্ন প্রান্ত থেকে আম জনতা উন্নয়নের পার্টিতে যোগ দিয়েছেন অনেকেই।কুমারগ্রাম বিধানসভা কেন্দ্রের প্রার্থী ইউলিস নার্জিনারী শনিবার মনোনয়ন জমা করেন।

অন্যান্য রাজনৈতিক দলের মত ঢাক ঢোল পিটিয়ে না হলেও, বেশ কয়েকজন কর্মী সমর্থকদের নিয়ে মনোনয়ন জমা করতে দেখা গিয়েছে প্রার্থীকে।এক কথায় বলা যায় উত্তরবঙ্গ প্রার্থী তালিকায় খাতা খুলল আম জনতা উন্নয়ন পার্টি। জানাগেছে ইউলিস নার্জিনারী’র পাশপাশি কালচিনি বিধানসভা কেন্দ্র থেকেও গোবিন্দ মারান্ডি দলের হয়ে মনোনয়ন জমা দিতে আলিপুরদুয়ার ডুয়ার্স কন্যায় হাজির হন।
হমায়ুন কবিরের দলের প্রার্থীদের বক্তব্য রাজ্যে আবর্জনা ভরে গেছে।আমরা এই আবর্জনা মুক্ত করতে চাই।

