ব্রাউন সুগার সহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করলো পুলিশ।কালচিনি ব্লকের হাসিমারার ঘটনা।পুলিশ সূত্রে জানাগিয়েছে মঙ্গলবার সফিকুল ইসলাম নামে এক ব্যক্তিকে নাকা চেকিং চলাকালীন আটক করে পুলিশ।

এরপর তল্লাশি চালাতেই তার থেকে উদ্ধার হয় প্রায় ৩০৮ গ্রাম ব্রাউন সুগার।তৎক্ষণাৎ অভিযুক্তকে গ্রেপ্তার করে তদন্ত শুরু করেছে পুলিশ।এর পিছনে আরও কেউ যুক্ত থাকতে পারে বলেও অনুমান পুলিশের। অভিযুক্তের বাড়ি জলপাইগুড়ি জেলায়।

