রাতভর ডুয়ার্সের বিভিন্ন প্রান্তে প্রবল বৃষ্টির পর খাদ্যের খোঁজে প্রায় ৩৫-৪০টি বুনো হাতি হানা দেয় খট্টিমারি জঙ্গল লাগোয়া মধ্য শালবাড়ি এলাকায়। হাতির দল প্রায় ১২ বিঘা ধানক্ষেত নষ্ট করে দেয় ফলে বিপাকে পড়েছেন জঙ্গল লাগোয়া এলাকার কৃষকরা। কৃষকদের অভিযোগ দেড় মাস আগে ধানের চারা রোপণ করা হয়েছে কিন্তু প্রায় প্রতি দিনই হাতির তাণ্ডবে জমির ধান ক্ষেত নষ্ট হচ্ছে।

বন দপ্তরে খবর দিলেও সময় মত পদক্ষেপ না নেওয়ায় ক্ষতির পরিমাণ বাড়ছে বলে অভিযোগ। তাদের আরও দাবি একাধিক বার হাতির হামলায় ফসল নষ্ট হওয়ার পরও বন দপ্তরকে লিখিত ভাবে জানানো হয়েছে কিন্তু ক্ষতি পূরণ মেলেনি। কৃষকরা অবিলম্বে ক্ষতি পূরণ দেওয়ার পাশাপাশি হাতি প্রতিরোধে ‘রুটিং টিম’ তৈরি ও ইলেকট্রিক লাইট বসানোর দাবি জানিয়েছেন।

By EXTV

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *