সম্প্রতি শিলিগুড়ির হাকিম পাড়ায় ছাত্রীকে কটুক্তির ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। এই ঘটনার প্রেক্ষিতে উদ্বেগ প্রকাশ করেছে ভারতের কমিউনিস্ট পার্টি মার্কসবাদী দার্জিলিং জেলা কমিটি।
বৃহস্পতিবার দলের পক্ষ থেকে এক প্রতিনিধি দল ঘটনাস্থল পরিদর্শনে যান। তাঁরা হাকিম

পাড়ার সংশ্লিষ্ট এলাকায় গিয়ে ঘটনায় জড়িত দুটি ফ্ল্যাটের বাসিন্দাদের সঙ্গে দেখা করেন এবং ঘটনাটি সম্পর্কে বিস্তারিত জানতে চান। সিপিআই(এম)-এর পক্ষ থেকে জানানো হয়েছে, তাঁরা গোটা বিষয়টি অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখছেন এবং সাধারণ মানুষের নিরাপত্তা ও শান্তিপূর্ণ সহাবস্থানের স্বার্থে তারা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছেন।
প্রতিনিধি দলের সঙ্গে ছিলেন দলের দার্জিলিং জেলা নেতৃত্বের একাধিক সদস্য।

By EXTV

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *