আলিপুরদুয়ারের বক্সাফিডার রোডে ভাঙ্গাপুল এলাকায় হনুমান মন্দিরে চুরির ঘটনায় উদ্বেগে এলাকার বাসিন্দারা। শনিবার গভীর রাতে মন্দিরের প্রনামী বাক্সের তালা ভেঙ্গে সর্বস্ব লুঠ করে চোরের দল। রবিবার সকালে পুরোহিত এসে দেখতে পান মন্দির ও প্রনামী বাক্সের তালা ভাঙ্গা।খবর দেন পুজা কমিটির সদস্যদের।

পুজো কমিটির সদস্য বিষ্ণু ভৌমিক অভিযোগ করেন,আলিপুরদুয়ার চুরি ছিনতাই বাড়ছে। পুলিশ প্রশাসন ঠুঁটো জগন্নাথ। রাতে টহল নেই। তারা বিষয় টি পুরসভার চেয়ারম্যান ও পুলিশ প্রশাসন কে লিখিত আকারে জানাবেন। আলিপুরদুয়ারে প্রসিদ্ধ ভাঙ্গাপুল হনুমান মন্দিরে চুরি হওয়ায় উদ্বেগে পুন্যার্থীরা।

