সকালে মন্দিরে উপস্থিত হয়ে তিনি বিশেষ পূজার্চনায় অংশ নেন এবং ভগবান হনুমানের কাছে প্রার্থনা করেন। পুজো শেষে মন্দিরে আগত ভক্তদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করতে দেখা যায় তাঁকে।এদিন সুজিত বোস জানান, আগামী ৬ তারিখ মনোনয়ন জমা দেওয়ার আগে তিনি হনুমানজির আশীর্বাদ নিতে এসেছেন। নির্বাচনের আগে এই শুভ দিনে পুজো দিয়ে তিনি বলেন বিপুল ভোটে জয়যুক্ত হয়ে মানুষের সেবা করবেন তিনি।

এই উপলক্ষে মন্দির চত্বরে ভক্তদের ভিড় ছিল চোখে পড়ার মতো এবং গোটা এলাকা উৎসবমুখর পরিবেশে ভরে ওঠে।

