স্লিপে লেখা ট্যাক্সের চেয়ে বেশি টাকা নেওয়ার অভিযোগ ট্যাক্স আদায়কারী কর্মচারীর বিরুদ্ধে। একধরনের বিষেশ ট্যাক্স নেওয়া হয় হরিশ্চন্দ্রপুরের তুলসীহাটা বীরেন্দ্র কুমার মৈত্র উপ বাজারে। রবিরার সাপ্তাহিক হাটের দিন ট্যাক্স আদায় কর্মচারীদের ঘিরে বিক্ষোভ দেখায় ব্যবসায়ী এবং সাধারণ মানুষেরা। তবে কর্মচারীরা তাদের বিরিদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করেছেন।
লিখিত অভিযোগ পেলে অভিযুক্ত কর্মচারীদের সাসপেন্ড করার হুঁশিয়ারি দেন মালদহ জেলা রেগুলেটেড মার্কেট কমিটি সম্পাদক।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন ছিল তুলসীহাটা বীরেন্দ্র কুমার মৈত্র উপ বাজারে সাপ্তাহিক হাট। আগামী ৬ জুন রয়েছে ঈদুল আজহা। এদিন অসংখ্য গরু ও ছাগল মার্কেটে উঠে। সরকারি নিয়মানুযায়ী পশু কেনার পর হাট থেকে ছাড়পত্র কাটাতে হয়। হাটে ছাড়পত্র কাটার দায়িত্বে রয়েছে দু’জন কর্মচারী। অভিযোগ,ছাড়পত্রে ৭০ টাকা লেখা থাকলেও জোর করে ১০০ টাকা আদায় করার অভিযোগ উঠে ছাড় আদায়কারী কর্মচারীদের বিরুদ্ধে। এই নিয়ে এদিন বিক্ষোভ দেখান তাঁরা। পরে তাঁরা চাপে পড়ে কয়েকজনকে টাকা ফেরত দিতে বাধ্য হন। মার্কেট ইনচার্জ আশু দাস বলেন, বিষয়টি আমার জানা নেই। খোঁজ নিয়ে দেখছি।

By EXTV

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *