হাত মুখ বেঁধে নৃশংস ভাবে নিজের স্বামীকে খু*ন করে ইংলিশ বাজার থানায় আত্মসমর্পণ করল স্ত্রী এবং সৎ ছেলে। ঘটনা ঘিরে ব্যাপক চাঞ্চল্য মালদার ইংলিশ বাজার পৌরসভার ২৩ নম্বর ওয়ার্ডের নরসিংহ কুপ্পা এলাকায়। জানা গেছে মৃ*ত ব্যক্তির নাম যদুভূষণ দাস। পুলিশ এই ঘটনায় তার স্ত্রী দয়া দাস এবং তার সৎ ছেলে বিক্রম মন্ডলকে গ্রেপ্তার করেছে। জানা যায় রবিবার রাতে সৎ ছেলে এবং মা মিলে বাবাকে নৃশংসভাবে খু*ন করে।

প্রথমে হাত-পা বেঁধে ব্যাপক মারধর করা হয়। এরপর ধারালো কোদাল এবং হাঁসুয়া দিয়ে একাধিকবার কু*পিয়ে র*ক্তাক্ত দে*হ টেনে হিঁচড়ে ঘরের ভেতর নিয়ে যাওয়া হয়। সোমবার সকালে থানায় গিয়ে আত্মসমর্পণ করে স্ত্রী। পুলিশ ঘটনাস্থলে এসে র*ক্তাক্ত দে*হ উদ্ধার করে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠায়। তবে কি কারণে এই খু*ন তা এখনো জানা যায়নি।

