স্বামীর বিবাহবহির্ভূত সম্পর্কের জের। প্রতিবাদ করতে গিয়ে মর্মান্তিক পরিণত হল মহিলার।খুন করে ঝুলিয়ে দেওয়ার অভিযোগ উঠল স্বামীর বিরুদ্ধে। মালদার চাঁচল থানার খদিয়ারপুর গ্রামের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পরে। খুনের অভিযোগ তুলে থানার দ্বারস্থ পরিবার। পুলিশ সূত্রে জানা গিয়েছে,মৃতার নাম সাবিনা পারভিন(২৯)তাদের একটি আটবছরের পুত্র সন্তান রয়েছে।

পরিবারের অভিযোগ,একটি সন্তান হওয়ার পর থেকে প্রতিবেশী মহিলার সঙ্গে বিবাহবহির্ভূত সম্পর্কে জড়ায় তার স্বামী লালচন আলি। এনিয়ে গ্রামে একাধিকবার সালিশি সভা হলেও সমস্যা মেটেনি। সালিশি সভায় প্রকাশ্যে নিজের ছেলেকে আবার বিয়ে দেওয়ার হুমকি দেয় লালচানের বাবা। এনিয়ে কয়েকবছর ধরে শারীরিক ও মানসিকভাবে অত্যাচারের শিকার হয়ে দিন কাটাচ্ছিলেন সাবিনা। রবিবার সেই অত্যাচারের মাত্রা বেড়ে যাওয়ায় মর্মান্তিক পরিণত হল। মেয়েকে খুনের অভিযোগ তুললো মায়ের বাড়ির পরিবার। পুলিশ দেহ উদ্ধার করে মৈনতন্ত্রের জন্য মালদা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠাই। তদন্ত শুরু করেছে চাচল থানার পুলিশ।

By EXTV

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *