বালি পাথর বোঝাই ডাম্পার নিয়ন্ত্রন হারিয়ে ঢুকে গেল দোকানের সংরক্ষিত জায়গায়। অল্পের জন্য প্রানে রক্ষা পেল পথ চলতি দুই যুবক এবং দোকানদার। ঘটনাটি ঘটেছে কুমারগ্রাম ব্লকের কুমারগ্রাম জোড়াই রাজ্য সড়কে লালস্কুল এবং ভাঙ্গাপুলের মধ্যবর্তি স্থানে। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।

স্কুল টাইমে এমন ঘটনায় বড় কোন ক্ষয়ক্ষতি হয়নি এতে সস্তির নি:স্বাস ফেলছেন অবিভাবক মহল। ঘটনাস্থলে বিজেপির আলিপুরদুয়ার জেলা সম্পাদক বিপ্লব দাস উপস্থিত হয়ে ক্ষোভ উগ্রেদেন। শাসকদল এবং প্রসাশনের মদতে অবৈধ ভাবে অভার লোড় ডাম্পারের যাতায়াতে প্রতিনিয়ত দুর্ঘটনা ঘটছে দাবি করেছেন তিনি। অপরদিকে বিজেপি নেতার দাবিকে ন:শাত করেছেন তৃনমূল নেতৃত্ব।

