ছোট ফাপরি নেপালি প্রাইমারি স্কুলে চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়ালো এলাকায়। জানা গেছে, রবিবার গভীর রাতে স্কুলের রান্নাঘরে চুরির ঘটনা সংগঠিত হয়।
সোমবার সকালে স্কুল খোলার পর রান্নাঘরের দরজা খুলতেই চুরির ঘটনা সামনে আসে। স্কুল কর্তৃপক্ষ জানান, চোরের দল রান্নার গ্যাস সিলিন্ডার,

জল পাম্পের মেশিন সহ রান্নার প্রয়োজনীয় একাধিক সামগ্রী চুরি করে নিয়ে গিয়েছে।
ঘটনার পরই খবর দেওয়া হয় আসিঘর ফাঁড়ির পুলিশকে। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে এবং গোটা বিষয়টি খতিয়ে দেখছে।

