আলিপুরদুয়ার জেলার খোয়ারডাঙ্গা নিরবলা গার্লস স্কুলে সোমবার চলছিল কবাডি খেলার প্রশিক্ষণ কিন্তু তখনই ঘটল এক বিপত্তি। এক স্কুল ছাত্রীর পা-য়ের হার ভেঙে দু টুকরো হয়ে যায়। পরিবার লোকজনেরা তড়িঘড়ি কামাখ্যাগুড়ি গ্রামীণ হাসপাতালে নিয়ে আসেন। যদিও সে সময় স্কুলের শিক্ষক শিক্ষিকা অথবা স্কুল কর্তৃপক্ষের দেখা মিলেনি।সোমবার স্কুল ক্যাম্পাসে প্রশিক্ষণ চলাকালীন এই ঘটনা ঘটার পর

আহত ছাত্রীকে কামাখ্যাগুড়ি গ্রামীন হাসপাতালে প্রাথমিক চিকিৎসার পর চিকিৎসক জেলা হাসপাতালে রেফার করেন এবং অর্থোপেডিক চিকিৎসার পরামর্শ দেন । বর্তমানে ওই স্কুল ছাত্রী একটি বেসরকারী নার্সিং হোমে চিকিৎসাধীন । এই নিয়ে খোয়ারডাঙ্গা নিরবালা গালর্স স্কুলের টিআইসি-কে একাধিকার ফোন করা হলে তিনি ফোন ধরেননি ।

