রবিবার সন্ধ্যায় দিনহাটা শহরের গোধূলি বাজার এলাকায় শেমরক ফ্লোরেট ইংরেজি মাধ্যম স্কুলের উদ্যোগে ইফতার পার্টি আয়োজিত হয়। এদিন এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পুরসভার চেয়ারম্যান অপর্না দে নন্দী, ভাইস চেয়ারম্যান সাবির সাহা চৌধুরী,কাউন্সিলর নমিতা বর্মন, রাষ্ট্রপতি পুরস্কারপ্রাপ্ত শিক্ষক শ্যামল ধর, দিনহাটা মহকুমা হাসপাতাল সুপার রঞ্জিত মণ্ডল, শিক্ষক স্বপন বিকাশ পাল, স্কুলের প্রিন্সিপাল পারমিতা সরকার, অশেষ চক্রবর্তী সহ অনেকেই।

এদিন এই অনুষ্ঠানে হাসপাতাল সুপার রঞ্জিত মন্ডল সহ সকলেই প্রাথমিক স্কুলের উদ্যোগে এই অনুষ্ঠানের তারিফ করেন। স্কুলের প্রিন্সিপাল পারমিতা সরকার জানিয়েছেন, স্কুলের উদ্যোগে গত কয়েক বছর ধরে শুরু হয়েছে ইফতার পার্টি। স্কুলের পক্ষ থেকে যেমন দোল উৎসব পালন করা হয় তেমনি ক্রিসমাস এমনকি পবিত্র রমজান উপলক্ষে ইফতারের আয়োজন করা হয়। খুলে দিন এই অনুষ্ঠানকে ঘিরে সম্প্রীতির মেলবন্ধন গড়ে ওঠে।এদিন এই ইফতার পার্টিতে স্কুলের ছাত্র-ছাত্রীদের অভিভাবকরা ছাড়াও সমাজের বিভিন্ন স্তরের মানুষ অংশ নেয়। ইফতার পার্টির পাশাপাশি স্কুল প্রাঙ্গনে এদিন সান্ধ্যকালীন নামাজেরও আয়োজন করা হয়। এরপর উপস্থিত সকলের মধ্যে চলে শুভেচ্ছা বিনিময়। ইফতার পার্টি কে ঘিরে সম্প্রীতি এক অন্য মাত্রায় পৌঁছে দেয়।

By EXTV

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *