শুক্রবার সকালে শিলিগুড়ির সেবক রোডে অবস্থিত পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকে আচমকা অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। সকাল সাড়ে দশটা নাগাদ এই অগ্নিকাণ্ডের সৃষ্টি হয়, যার ফলে আতঙ্ক ছড়িয়ে পড়ে ব্যাংকের মধ্যে। আগুন এবং ঘন ধোঁয়ার কারণে কর্মীরা তৎক্ষণাৎ ব্যাংক ছেড়ে বাইরে বেরিয়ে আসেন।ঘটনার খবর পাওয়া মাত্রই পানি ট্যাংকি আউটপোস্টের পুলিশ ও দমকল বিভাগে জানানো হয়।

দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় দমকলের তিনটি ইঞ্জিন এবং আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। তবে ততক্ষণে ব্যাংকের ভিতরে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়ে যায়। প্রচুর গুরুত্বপূর্ণ নথিপত্র পুড়ে ছাই হয়ে যায় এবং কম্পিউটার সহ একাধিক ইলেকট্রনিক সামগ্রীও ক্ষতিগ্রস্ত হয়।দমকল বিভাগের ব্যবহৃত জলের ফলে ব্যাংকের ভেতরে জল জমে গেছে। প্রকৃত ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো নির্ধারণ করা সম্ভব হয়নি বলে জানিয়েছেন ব্যাংক কর্তৃপক্ষ।
ব্যাংক খোলার পরপরই আগুন লাগায় বড়সড় বিপর্যয় এড়ানো গেছে। ব্যাংকের কর্মীদের মতে, যদি এই অগ্নিকাণ্ড গভীর রাতে ঘটত, তবে পুরো ব্যাংকই কার্যত ধ্বংস হয়ে যেত।

By EXTV

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *