গ্রামের মেয়ে ভারতীয় সেনাবাহিনীর মিলিটারি নার্সিং অফিসার এর ল্যাফটেনেন্ট পদে যোগ দিয়ে বাড়ি ফিরতেই উচ্ছ্বাসে ভাসলো এলাকাবাসী। ব্যান্ড পার্টি বাজিয়ে নাচতে নাচতে ঘরে তুললো পরিবার পরিজন সহ গ্রামবাসিরা। বানারহাট ব্লকের সাকোয়াঝোরা-১ গ্রাম পঞ্চায়েতের আংরাভাসার যুবতী সুপ্রিয়া মজুমদার সদ্য ভারতীয় সেনাবাহিনীর মেডিক্যাল অফিসার হিসেবে যোগ দান করেছেন।

বর্তমানে তিনি মিলিটারি হাসপাতাল প্রয়াগরাজে মিলিটারি নার্সিং অফিসার হিসেবে কর্মরত রয়েছেন। কর্মে যোগ দেওয়ার পর রবিবার তিনি প্রথমবার ১০ দিনের ছুটিতে নিজের বাড়িতে ফিরলেন। তার বাড়ি ফেরার খবর ছড়িয়ে পড়তেই আংরাভাসা চৌপথি এলাকায় জমায়েত করেন পরিবারের সদস্য সহ এলাকাবাসি। সুপ্রিয়া গাড়ি থেকে নামতেই তাকে ফুল,চন্দন মালায় বরণ করে নেওয়া হল।

