সুপ্রিম কোর্টের রায়ে স্কুলের আটজন শিক্ষক-শিক্ষিকা সহ দুজন শিক্ষাকর্মীর চাকুরি বাতিলের জেরে স্কুল পরিচালনা করতে গিয়ে রীতিমতো হিমশিম খাচ্ছেন মালদার পাকুয়াহাট আনন্দ নিকেতন মহাবীর হাইস্কুল কর্তৃপক্ষ। শিক্ষক-শিক্ষিকার অভাবে স্কুলের পরীক্ষার গার্ড দিতে দিচ্ছেন স্কুলের অফিস স্টাফ সহ হস্টেলের টিউশন শিক্ষকরাও।

বুধবার এমনটাই ছবি নজরে এল বামনগোলা ব্লকের পাকুয়াহাট আনন্দ নিকেতন মহাবীর হাইস্কুলে। স্কুলের প্রধান শিক্ষক তপন চন্দ্র সরকার জানালেন, সুপ্রিম কোর্টের রায়ে তাদের স্কুলের আটজন শিক্ষক-শিক্ষিকা সহ দুজন শিক্ষাকর্মীর চাকুরি বাতিল হয়েছে। ফলে তারা এখন কেউ আসছেন না। এদিকে স্কুলে পরীক্ষা শুরু হয়েছে। পরীক্ষায় গার্ড দেওয়ার মতো পর্যাপ্ত শিক্ষক-শিক্ষিকা নেই। তাই বাধ্য হয়ে স্কুলের অফিস স্টাফ সহ হস্টেলের টিউশন শিক্ষকদের পরীক্ষার হলে গার্ড দেওয়ার কাজে লাগিয়েছেন। এছাড়াও মাঝে মাঝে তিনিও ক্লাসে যাচ্ছেন। ছাত্রছাত্রীদের ক্লাস নিচ্ছেন। ফলে স্কুল পরিচালনা করতে গিয়ে প্রচন্ড সমস্যার মুখোমুখি হচ্ছেন।

By EXTV

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *