সুন্দরবনের হিঙ্গলগঞ্জ ব্লকে শুরু হলো বর্জ্য পদার্থ থেকে জৈব সার তৈরির প্রকল্প।
এতদিন শহরাঞ্চল ও শহরতলির বিভিন্ন এলাকায় বর্জ্য ব্যবস্থাপনার পরিকাঠামো থাকলেও, সুন্দরবনের মতো প্রত্যন্ত অঞ্চলে তা ছিল একপ্রকার অদৃশ্য। এবার সেই ফাঁক পূরণ করতে এগিয়ে এলেন প্রশাসন ও স্থানীয় জনপ্রতিনিধিরা।

এই প্রকল্পের আনুষ্ঠানিক উদ্বোধনে উপস্থিত ছিলেন হিঙ্গলগঞ্জের বিধায়ক দেবেশ মন্ডল, হিঙ্গলগঞ্জের ব্লক সভাপতি শহীদুল্লাহ গাজী, বিডিও দেবদাস গাঙ্গুলী, রূপমারী গ্রাম পঞ্চায়েত প্রধান সাবিত্রী সিং সহ আরো অনেকেই।
এই প্রকল্পের ফলে, একদিকে যেমন পরিবেশ দূষণ রোধ করা যাবে, অন্যদিকে কৃষকদের জন্য জৈব সার পাওয়া সহজ হবে। স্থানীয় বাসিন্দারাও আশাবাদী, এই উদ্যোগ আগামী দিনে এলাকার বর্জ্য ব্যবস্থাপনায় এক নতুন দিশা দেখাবে।
প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, ভবিষ্যতে সুন্দরবনের আরও এলাকায় এই প্রকল্প সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে।

By EXTV

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *