দিনহাটা শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গায় CCTV ক্যামেরা বসানোর পাশাপাশি কন্ট্রোল রুম এবং আধুনিক সিগনালিং সিস্টেম উদ্বোধন হল। শনিবার দিনহাটা থানা চত্বরে এক অনুষ্ঠানের মধ্য দিয়ে এর উদ্ধোধন করা হয়। উপস্থিত ছিলেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ, কোচবিহার লোকসভা কেন্দ্রের সাংসদ জগদীশচন্দ্র বর্মা বসুনিয়া, কোচবিহার জেলা পুলিশ সুপার দ্যুতিমান ভট্টাচার্য, সহ জেলা পুলিশ ও মহকুমা পুলিশের অন্যান্য আধিকারিকরা।

জানা গিয়েছে দিনহাটা শহর জুড়ে প্রায় ৫০ টি সিসিটিভি ক্যামেরা লাগানো হয়েছে। শহরের নিরাপত্তাকে জোরদার করতে এই উদ্যোগ। এদিন সেই ক্যামেরাগুলির উদ্বোধনের পাশাপাশি কন্ট্রোল রুমের উদ্বোধন করা হয়। শুধু তাই নয় শহরের একাধিক স্থানে লাগানো রয়েছে ট্রাফিক সিগন্যাল ব্যবস্থা ,সেই ট্রাফিক সিগন্যাল ব্যবস্থা উদ্বোধন করা হয়।

By EXTV

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *