গামারকুন্ডু থেকে সিউড়ি যাবার রুটে সিউড়ি থানার নগরী গ্রাম পঞ্চায়েত এলাকায় বুধবার সকালে বাস দুর্ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়৷ একটি বেসরকারী যাত্রীবাহী বাস রাস্তা খারাপ থাকার কারণে উল্টে যায় বলে স্থানীয়দের সূত্রে জানা গিয়েছে৷

মর্মান্তিক এই দুর্ঘটনার জেরে ১ জনের মৃ*ত্যু হয়েছে, জখম হয়েছেন প্রায় ২০ জন, প্রতিবেদন লেখার সময় পর্যন্ত এমনটাই জানা গিয়েছে৷ ঘটনা স্থলে পুলিশ ও ফায়ার ব্রিগেড পৌঁছয়৷ দুর্ঘটনার পরই আহত যাত্রীদের সিউড়ি হাসপাতালে ভর্তি করানো হয়৷ এক জন মারা যান৷ আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশংকাজনক বলে খবর৷ রাস্তা খারাপ থাকার কারণে এমন দুর্ঘটনা বলে ক্ষোভ প্রকাশ করেন অনেকে৷

By EXTV

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *