বিজেপির দাবি: তৃণমূল নেতা ভোলা সিংহ ও তার অনুসারীরা হঠাৎ এসে বিজেপি কর্মীদের মারধর করে। গুরুতর আহত হন বিজেপি কর্মী সৌমিক হালদার! এটি আগামী ৫ তারিখের কল্যাণেশ্বরী থেকে বিজেপির পরিবর্তন যাত্রা কর্মসূচির প্রস্তুতির অংশ ছিল বলে অভিযোগ। বিজেপি নেতা অরিজিৎ রায় বলেন, পুলিশকে বারবার জানানো সত্ত্বেও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি; তিনি নিজে গিয়ে আহত কর্মীকে হাসপাতালে নিয়ে যান। তিনি সালানপুরে বারাবনির বিধায়কের নেতৃত্বে গুন্ডা রাজ চলছে বলে দাবি করেন।

তৃণমূলের জবাব: ভোলা সিংহ অভিযোগ অস্বীকার করে বলেন, সালানপুর ব্লকে বিজেপির দুটি গোষ্ঠী নিজেদের মধ্যে মারপিট করে অশান্তি সৃষ্টি করছে এবং দোষ চাপাচ্ছে তৃণমূলে। তৃণমূলের বিরুদ্ধে কোনো প্রমাণ নেই বলে দাবি। তারা উন্নয়নে বিশ্বাসী, অশান্তিতে নয়।

দলীয় ঝান্ডা লাগানো নিয়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ, এক বিজেপি কর্মী গুরুতর আহত; পরস্পরবিরোধী অভিযোগ চলছে।

ঘটনার প্রতিবাদে ডাবরমোড়ে টাইয়ার জ্বালিয়ে রাস্তা অবরোধ বিজেপি নেতৃত্বের!ঘটনাস্থলে রূপনারায়ণপুর ফাঁড়ির পুলিশ!

By EXTV

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *