এর সাথে ভোটের আগে পর্যন্ত আরো যোগ হওয়ার সম্ভাবনা। যা যথেষ্ট তাৎপর্য পূর্ণ।
আজ ঝাড়গ্রাম জেলা শাসকের কার্যলয়ে পূর্ণাঙ্গ ভোটার তালিকা প্রকাশ করলেন জেলাশাসক আকাঙ্খা ভাষ্কর। আজ বেলা ২.৩০ টোর সময় সাংবাদিক সম্মেলন করে এই তালিকা তুলে দেওয়া হয় রাজনৈতিক দলগুলির হাতে।
এখনো পর্যন্ত ঝাড়গ্রাম জেলায় ২০২৬ সালে মোট ভোটার ৯০৭৩০১ জন। যার মধ্যে মহিলা-৪৫০৫৯০ এবং পুরুষ-৪৫৬৭০৫


ঝাড়গ্রাম জেলার চারটি বিধানসভা ঝাড়গ্রাম, নয়াগ্রাম, গোপীবল্লভপুর, বিনপুর,চারটি বিধানসভা এলাকায় ডিলিটেশন ওভার ড্রাফটরোল সংখ্যা ১৩৩৮ জন।
যার মধ্যে মহিলা-৮২৩ এবং পুরুষ-৫১৫ জন।
জেলার মোট অ্যডজুডিকেশন ৬৬২৬জন। যা ধাপে ধাপে আরো সংযোজন হবে আগামী দিনে ভোটের আগে পর্যন্ত। আজ কে লিষ্ট ঘোষনা হওয়া পর্যন্ত অ্যডিসন ওভার ড্রাফট রোলের সংখ্যা-৬৬২৫
প্রসঙ্গত এর আগে মৃত ভোটার হিসেবে ঝাড়গ্রাম জেলায় প্রায় ৫২৭৮৬ জনের নাম বাদ গেছিলো।

By EXTV

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *