মহিলাদের নিয়ে এবং ত্রিপুরা রাজ্যকে নিয়ে সামাজিক মাধ্যমে কুৎসা ছড়ানোর অভিযোগে এবার গ্রেফতার হলো আলামিন হোসেন নামে এক ইউটিউবার। পশ্চিম আগরতলা থানার পুলিশ তাকে রাজনগর এলাকা থেকে গ্রেফতার করে। অভিযোগ অভিযুক্ত ঐ ইউটুবার তার ব্যাক্তিগত চ্যানেলে প্রতিনিয়ত আপত্তিকর ভিডিও পোস্ট করে যাচ্ছিল।

অশ্লীল কথাবার্তা বলার পাশাপাশি সম্প্রীতি নষ্টের চেষ্টা করেছিল বলে অভিযোগ।এরপর তুষার কান্তি আচার্য সহ আরো বেশ কয়েকজন পশ্চিম আগরতলা থানায় অভিযুক্ত আলামিন হোসেনের বিরুদ্ধে মামলা করে। মামলা দায়ের হওয়ার পরেও সে সামাজিক মাধ্যমে অশ্লীল পোস্ট করেই যাচ্ছিল। অবশেষে পশ্চিম আগরতলা থানার পুলিশ তাকে গ্রেফতার করে তার বিরুদ্ধে একাধিক ধারায় মামলা নিয়ে পাঁচদিনের পুলিশ রিমান্ড চেয়ে আদালতে হাজির করেছে।

By EXTV

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *