বোলপুর শহরে সাত সকালে ঘটে গেল এক দু*র্ঘটনা। ব্যস্ততম বোলপুর শহরে এইভাবে দু*র্ঘটনায় প্রাণ গেল এক ব্যক্তির। মৃত ব্যক্তি দেব নারায়ণ রায় (৫০)। স্থানীয় সূত্রে জানা যায় বোলপুর বাজার এলাকায় বেপরোয়া ভাবে দ্রুত গতিতে বাস চালানোর জন্য ওই ব্যক্তির অকালে প্রাণ গেল বলে অভিযোগ। ঘটনাটি ঘটেছে শান্তিনিকেতন রোডের উপর লজ মোড়ের সন্নিকটে।

জানা যায় বাসটি পিছন থেকে এসে ওই লোকটিকে সজোরে ধাক্কা মারে। দেব নারায়ন রায় নামে ঐ ব্যক্তি চাকায় তলায় পড়ে যায়, ঘটনাস্থলেই ওই ব্যক্তির মৃ*ত্যু হয়। তড়িঘড়ি ঘটনাস্থলে ছুটে আসেন পুলিশ প্রশাসন। পুলিশ সঙ্গে সঙ্গে ওই ব্যক্তিকে বোলপুর মহকুমা হাসপাতালে নিয়ে যায় এবং সেখানে ডাক্তার দেখে মৃ*ত বলে ঘোষণা করেন ।ময়না তদন্তের জন্য মৃ*ত দেহ বোলপুর মহকুমা হাসপাতালে রাখা আছে।

By EXTV

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *