সাইবার হানার আশঙ্কায় এবার রাজ্যের বিভিন্ন মেডিক্যাল কলেজগুলির ওয়েবসাইট ডাউন করে রাখার সিদ্ধান্ত রাজ্য সরকারের। ভারতের বাইরে থেকে ভিপিএন বা অন্য কোনও পদ্ধতিতে পাক হ্যাকাররা যাতে এই ওয়েবসাইটগুলিতে কোনও সাইবার হানা চালানোর উদ্দেশ্য নিয়ে ঢুকে পড়তে না পারে এবং ভারতের বাইরে থেকে মেডিক্যাল কলেজগুলির ওয়েবসাইট যাতে অ্যাকসেস করা না যায়, সেই কারণে ওয়েবসাইট ডাউন করে রাখা হল।

এছাড়াও, দেশের মধ্যে কাজ চালানোর জন্য জিও-ফেন্সিং পদ্ধতিতে ওয়েবসাইট যাতে চালু রাখা যায়, এই মর্মে অবিলম্বে সেই পদ্ধতি চালু করার নির্দেশ দেওয়া হয়েছে। স্বাস্থ্য দফতরের তরফ থেকে বার্তা পাঠানো হল রাজ্যের প্রত্যেকটি মেডিক্যাল কলেজকে।
সূত্রের খবর, ইতিমধ্যেই কলকাতা মেডিক্যাল কলেজ ও হাসপাতাল, আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতাল, এসএসকেএম হাসপাতাল, রামপুরহাট মেডিক্যাল কলেজ ও হাসপাতালের মতো রাজ্যের বেশ কয়েকটি সরকারি মেডিক্যাল কলেজের অফিসিয়াল সাইট ডাউন করে রাখা হয়েছে।

