কাটস্ ইন্টারন্যাশনাল এবং বিশিষ্ট সমাজসেবী প্রসেনজিৎ মন্ডল ও বাদল মোহন্তর যৌথ উদ্যোগে আজ শিলিগুড়ির সংহতি মোড় উৎসব ভবনে আয়োজিত হলো একটি বিশেষ সাইবার নিরাপত্তা সক্ষমতা বৃদ্ধি কর্মসূচি। এই কর্মসূচিটি মূলত এম এস এম ই (MSME) কর্মীদের জন্য সংগঠিত হয়, যেখানে জলপাইগুড়ি ও দার্জিলিং জেলার অসংখ্য মানুষ অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৩৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পিংকি সাহা, শিলিগুড়ি পৌর নিগমের মেয়র পরিষদ দুলাল দত্ত, বিশিষ্ট সমাজসেবী আলপনা দত্ত, বিবেকানন্দ সাহা সহ আরও অনেকে।অনুষ্ঠান সূত্রে জানা গেছে, এই ধরনের কর্মসূচি আগামীতে প্রতিটি জেলায় আয়োজন করার পরিকল্পনা রয়েছে। কর্মসূচির মূল উদ্দেশ্য ছিল এমএসএমই কর্মীদের সাইবার অপরাধ সম্পর্কে সচেতন করে তোলা, যাতে তারা কোনো রকম প্রতারণার ফাঁদে না পড়েন।
এই উদ্যোগের মাধ্যমে সমাজে ডিজিটাল নিরাপত্তা নিয়ে সচেতনতা বৃদ্ধি পাবে বলে আশাবাদী আয়োজকরা।

