সাংবাদিকদের সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগে সাসপেন্ড এ এস আই পদমর্যাদার এক পুলিশ অফিসার। বর্ধমান জেলা পুলিশ পুলিশ এই পদক্ষেব গ্রহন করেছে। অভিযুক্ত এএসআইকে সাসপেন্ড করে পুলিশ লাইনে ক্লোজ করা হয়েছে বলে জানাগিয়েছে। অভিযোগ খবর সংগ্রহে গেলে ওই অফিসার সাংবাদিকদের সঙ্গে অশালীন আচরণ করেন।

মুহূর্তের মধ্যেই সেই ঘটনার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে পড়ে। যদিও ভিডিওর সত্যতা যাচাই করে নি এক্স টিভি বাংলা। তবে অভিযোগের ভিত্তিতেই শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর) অর্ক বন্দ্যোপাধ্যায়।

By EXTV

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *