ত্রিপুরায় নাবালিকা মেয়েকে অপহরণ করে ধ*র্ষ*ণ সহ মহিলাদের উপর নির্যাতনের ঘটনা প্রতিনিয়ত ঘটেই চলেছে। এই ঘটনা বন্ধ করতে ত্রিপুরা সরকার ও মহিলা কমিশন প্রতিনিয়ত চেষ্টা করে যাচ্ছে। আগরতলা বেলাবর মুসলিম পাড়া এলাকার ১৯ বছরের আচিবুর রহমান নামে এক যুবক ১৪ বছরের এক নাবালিকা মেয়েকে অপহরণ করে নিয়ে গিয়ে দিনের পর দিন ধ*র্ষ*ণ করে বলে অভিযোগ উঠেছে।

পরবর্তী সময়ে নাবালিকা মেয়েটির মা অভিযুক্ত ধ*র্ষ*ণকারী আচিবুর রহমানের বিরুদ্ধে আমতলী থানায় অভিযোগ দায়ের করলে আমতলী থানার পুলিশ অতি দ্রুততার সহিত অভিযুক্ত ধ*র্ষ*ণকারী আচিবুর রহমানকে গ্রেফতার করে থানায় নিয়ে আসে। মঙ্গলবার অভিযুক্ত ধ*র্ষ*ণকারী আচিবুর রহমানের বিরুদ্ধে আমতলী থানার পুলিশ ধ*র্ষ*ণের মামলা লিপিবদ্ধ করে তাকে পুলিশ রিমান্ড চেয়ে আদালতে প্রেরণ করা হয়েছে বলে জানিয়েছেন আমতলী থানার মহিলা পুলিশ ইন্সপেক্টর সুস্মিতা দেবনাথ। তিনি আরো জানিয়েছেন, অপরাধীদের কোন ভাবেই ছাড় দেওয়া হবে না সে যেই হোক না কেন।

By EXTV

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *