সরকারি ক্যানেল দখল করে পুকুর খনন। দুই বিজেপি নেতার নামে প্রশাসনে নালিশ গ্রামবাসীদের। মালদহের ইংলিশবাজার ব্লকের যদুপুর এক নম্বর গ্রাম পঞ্চায়েতের পার্বত্তা এলাকার ঘটনা। এলাকাবাসীদের অভিযোগ, সংশ্লিষ্ট এলাকায় একটি সরকারি ক্যানেল রয়েছে। সাগরদিঘী, সাদুল্লাপুর সহ বেশ কয়েকটি গ্রামের বৃষ্টির জল নিকাশি হয়ে থাকে এই ক্যানেল দিয়ে। কিন্তু স্থানীয় দুই বিজেপি নেতা সেই সরকারি ক্যানেল দখল করে পুকুর খনন করছে। এই ঘটনার প্রতিবাদ জানিয়ে স্থানীয় তৃণমূল নেতৃত্ব এবং গ্রামবাসীরা মালদহ জেলাশাসক, ভূমি ও ভূমি সংস্কার দপ্তর এবং ইংলিশ বাজার থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

এলাকাবাসীদের অভিযোগ,এই ক্যানেল দখল করে পুকুর খনন করা হলে বর্ষার সময় বেশ কয়েকটি গ্রাম জলমগ্ন হয়ে পড়বে। তাই অবিলম্বে প্রশাসন এটি গুরুত্ব সহকারে দেখে ব্যবস্থা গ্রহণ করুক, তার আর্জি জানিয়েছেন।
ভারতীয় জনতা পার্টি তোলাবাজি, সন্ত্রাস এবং অবৈধ কার্যকলাপে যুক্ত থাকে না,এটা তৃণমূল কংগ্রেসের কাজ। কটাক্ষ বিজেপির।

অন্যদিকে এই বিষয়ে, মালদা জেলা পরিষদের সহকারী সভাধিপতি এটি এম রফিকুল হোসেন জানান, সরকারি জায়গা দখল করলে প্রশাসনের নখদর্পণে যাবে এবং অবশ্যই তারা ছাড় পাবে না, শাস্তি পাবেই।

By EXTV

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *