সকাল সকাল আলিপুরদুয়ার শহরে রবিবাসরীয় প্রচার সারলেন আলিপুরদুয়ার বিধানসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী সুমন কাঞ্জিলাল। জানাগেছে রাজ্যে ভোট ঘোষণা হতেই এলাকায় ভোট প্রচার শুরু করেদিয়েছেন বিভিন্ন রাজনৈতিক দল। দলীয় কর্মীদের নিয়ে জমি দখলের লড়াই করছেন বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থীরা। সেই ঘটনায় রবিবার ছুটির দিনকে হাতছাড়া করতে নারাজ আলিপুরদুয়ারের তৃণমূল প্রার্থী শান কাঞ্জিলাল।

এদিন সকাল নাগাদ আলিপুরদুয়ার শহরের কোর্ট বাজার সহ এলাকার বিভিন্ন বাজার সহ একাধিক জায়গায় সদলবলে পৌঁছেগেলেন সুমন কাঞ্জিলাল। বিক্রেতা থেকে শুরু করে ক্রেতা সকলের কাছে করজোড়ে ভোট প্রার্থনা করেন প্রার্থী সুমন কাঞ্জিলাল। প্রচারে বেরিয়ে ব্যবসায়ীদের শারীরিক পরিস্থিতির পাশপাশি তাদের সমস্যার কথা শুনে দ্রুত সমস্যা সমাধানের আশা দিলেন সুমন। এমনকি আলিপুরদুয়ার জেলা হাসপতালকে মেডিক্যাল কলেজে উন্নীত করার পাশপাশি একাধিক প্রতিশ্রুতি দেন সুমন কাঞ্জিলাল।

