সোমবার আগরতলা রাজবাড়ির সামনে ভারতের সংবিধান প্রণেতা, বিশিষ্ট রাজনীতিবিদ, অর্থনীতিবিদ, সমাজ সংস্কারক,স্বাধীনতা সংগ্রামী,আধুনিক ভারতের রূপকার, ভারতরত্ন ডঃ বি. আর আম্বেদকরের ১৩৫ তম জন্ম জয়ন্তী উপলক্ষ্যে উনার মর্মর মূর্তিতে মাল্যদান দিয়ে পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা এবং প্রণাম জানালেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। উপস্থিত ছিলেন ত্রিপুরার তপশিলি জাতি কল্যাণ দপ্তরের মন্ত্রী সুধাংশু দাস, আগরতলা পৌর নিগমের মেয়র দীপক মজুমদার সহ অন্যান্যরা। বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা বললেন,


বিশ্বের সর্ববৃহৎ গনতান্ত্রিক সংবিধান প্রনয়নে ও সমৃদ্ধ ভারতবর্ষ গঠনের ক্ষেত্রে উনার এই ত্যাগ অনস্বীকার্য।সামাজিক ন্যায়বিচার ও সমতা স্থাপনের পথিকৃৎ, সংবিধান প্রণেতা ‘ভারতরত্ন’ শ্রদ্ধেয় ডঃ ভীমরাও রামজি আম্বেদকরের ১৩৫ তম জন্মজয়ন্তী উপলক্ষ্যে ত্রিপুরার তপশিলি জাতি কল্যাণ দপ্তরের ব্যবস্থাপনায় আয়োজিত উৎযাপন সমারোহে আজ উপস্থিত হন।
মহান এই রাজনেতা ও সমাজ সংস্কারকের জীবনের আদর্শ তথা তাঁর রচিত সংবিধানের প্রতি শ্রদ্ধাশীল হতে সকলের প্রতি আহ্বান রাখেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা।

By EXTV

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *