কোচবিহার পৌরসভা পরিচালিত বিভিন্ন বাজারে কনজারভেন্সির উপর বর্ধিত ট্যাক্স রদের নির্দেশ দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রীকে কৃতজ্ঞতা জ্ঞাপন করে কোচবিহার জেলা ব্যবসায়ী সমিতির অফিসে গিয়ে তাদের সাথে শুভেচ্ছা বিনিময় করলেন পুরসভার কাউন্সিলর তথা তৃণমূলের জেলা সভাপতি অভিজিৎ দে ভৌমিক। ব্যবসায়ী সমিতির অফিসে গিয়ে ব্যবসায়ীদের পাশে আছি, জানিয়ে দিলেন তৃণমূলের কোচবিহার জেলা সভাপতি অভিজিৎ দে ভৌমিক। এদিন দুপুরে তিনি কোচবিহার জেলা ব্যবসায়ী সমিতির অফিসে কথা বলেন সমিতির কর্মকর্তাদের পাশাপাশি অন্যান্য ব্যবসায়ীদের সাথে। সম্প্রতি শিলিগুড়িতে ব্যবসায়ীদের নিয়ে বৈঠক করেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

সেখানেই জেলা ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে মুখ্যমন্ত্রীর কাছে বর্ধিত পুর কর নিয়ে অভিযোগ জানান ব্যবসায়ী সমিতির সম্পাদক। পরবর্তী দিনে প্রশাসনিক বৈঠকে মুখ্যমন্ত্রী পুরসভার চেয়ারম্যান রবীন্দ্রনাথ ঘোষ এর কাছে বিষয়টি জানতে চান। রবীন্দ্রনাথ ঘোষ সরাসরি মুখ্যমন্ত্রী কে জানান যে অভিযোগ ব্যবসায়ীদের কাছ থেকে তোলা হয়েছে তা ঠিক নয়। তিনি মুখ্যমন্ত্রীকে পুরসভার সেই বাজেট এবং ট্যাক্স বাড়ানোর যে ফাইল সেটাও দেখানোর কথা বলেন। মুখ্যমন্ত্রীর সাথে সাথে উত্তরে বলেন আমি তোমাকে বিশ্বাস করি যে অভিযোগ এসেছে সেটা নিয়ে জেলাশাসক পুনরায় খতিয়ে দেখবেন এবং তাকে রিপোর্ট দেবেন। পুরসভা পক্ষ থেকে দাবি করা হয় কর বাড়ান হয়নি। এদিন অভিজিৎ দে ভৌমিক ব্যবসায়ী সমিতির কার্যালয়ে গেলে তার সঙ্গে অন্যান্য কয়েকজন কাউন্সিলরও ছিলেন। ব্যবসায়ীরাও ওই উদ্যোগ কে স্বাগত জানিয়েছেন।

By EXTV

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *