আজ শ্রাবণ মাসের শেষ সোমবার এবং এই উপলক্ষে আগরতলার প্রত্যেকটি শিব মন্দিরগুলোতে ভক্তদের প্রচুর ভিড় লক্ষ্য করা গেছে। অনেক দূর দূরান্ত থেকে শিব ভক্তরা কাঁধে ভার নিয়ে নদী থেকে জল এনে শিবের মাথায় জল ঢালতে পায়ে হেঁটে বিভিন্ন পথ পরিক্রমা করে শিব মন্দিরগুলোতে ভিড় জমাচ্ছেন। যা আজকের এই দিনে এক বিশেষ ঐতিহ্য।

বাংলা শ্রাবণ মাসের সোমবারগুলোতে শিব ভক্তরা উপবাস করে পরিবারের এবং জগতের সকলের মঙ্গল কামনায় শিবের পুজো করে থাকেন । আগরতলার সেন্ট্রাল রোড স্থিত শিববাড়ি সহ অন্যান্য শিব মন্দির গুলোতে ও প্রচুর ভক্ত সমাগম হচ্ছে। শিব ভক্তরা ভোর বেলা থেকেই শিব মন্দিরগুলোতে ভিড় জমাচ্ছেন এবং কাঁধে ভার নিয়ে জল, দুধ এবং অন্যান্য উপকরণ শিব লিঙ্গে অর্পণ করছেন।

