একেবারে তৃণমূল স্থরে সাধারণ মানুষের সাথে জনসংযোগ আরো নিবির করতে তৃণমূল যুব কংগ্রেসের নতুন কর্মসূচী, বলবে জনতা শুনবে নেতা, প্রাত ভ্রমনে উন্নয়নের কথা। অর্থাৎ সকাল সকাল মানুষের দরজায় পৌঁছে গিয়ে সাধারণ মানুষের সমস্যার কথা শোনা এবং তা সমাধান করার পাশাপাশি রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্প সাধারণ মানুষ ঠিকঠাক পাচ্ছে কি না তা জাচাই করাই মূল কাজ যুব নেতাদের।

মঙ্গলবার থেকে এই কর্মসূচী শুরু করেন তৃণমূল যুব কংগ্রেসের নেতারা। এদিন কুমারগ্রাম ব্লকের বিভিন্ন বুথে এই কর্মসূচী পালিত হয়। বারবিশায় তৃণমূল যুব কংগ্রেসের আলিপুরদুয়ার জেলা সহ সভাপতি জয়প্রকাশ বর্মন এই কর্মসূচী পালন করেন, কামাক্ষ্যাগুড়িতে কুমারগ্রাম ব্লক যুব তৃণমূলের সভাপতি বিপ্লব সরকারকে দেখা গিয়েছে সদলবলে এই কর্মসূচী পালন করেতে। তবে তৃণমূল যুব কংগ্রেসের এই কর্মসূচীকে কটাক্ষ্য করেতে ছাড়েনি আলিপুরদুয়ার জেলা বিজেপির সম্পাদক সুনিল মাহাতো।

By EXTV

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *