নিজের গর্ভের পাঁচ মাসের শিশু কন্যাকে হ*ত্যা করার দায়ে গ্রেফতার অভিযুক্ত মা। এক গর্ভধারিণী মা তার নিজের পাঁচ মাসের শিশু সন্তানকে হ*ত্যা করে বলে অভিযোগ। ঘটনায় তিব্র চাঞ্চল্য ছড়িয়েছে ত্রিপুরা রাজ্যে। পরকীয়া প্রেমের জেরে পাঁচ মাসের কন্যা সন্তানকে বালিশ চাপা দিয়ে শ্বাসরুদ্ধ করে হ*ত্যার অভিযোগ মায়ের বিরুদ্ধে। ত্রিপুরা সিপাহীজলা সোনামুড়া থানার অন্তর্গত বাম পদপাড়া এলাকার বাসিন্দা সুচিত্রা দেববর্মা এবং অমিত দেববর্মা বিবাহ সূত্রে আবদ্ধ হয়। একটি ছেলে সন্তানের পর দ্বিতীয় সন্তানটি কন্যা সন্তান হয়।

সুচিত্রা পাড়ার এক ব্যক্তির সাথে প্রায় এক বছর ধরে গোপনে প্রেমের সম্পর্ক গড়ে তুলে বলে অভিযোগ। যে সম্পর্ক তাদের সুন্দর পরিবারের একটি অশান্তির কারণ হয়ে দাঁড়ায়। সেই গোপন প্রেমের পরিণতির কারণে অকালে প্রাণ ঝরলো পাঁচ মাসের ছোট্ট শিশু কন্যার। ঘটনার খবর পেয়ে তড়িঘড়ি ঘটনাস্থলে ছুটে যায় সোনামুড়া থানার ওসি তাপস দাস সহ বিশাল পুলিশ ও ত্রিপুরা স্টেট রাইফেলস জওয়ানরা। গ্রেফতার করা হয় মা সুচিত্রা দেববর্মাকে। শিশু কন্যার দেহ উদ্ধারের পর ময়না তদন্তের জন্য সোনামুড়া মহকুমা হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ।

By EXTV

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *