শিলিগুড়ি পুরনিগম-এর বর্তমান বোর্ডের চতুর্থ বর্ষপূর্তি উপলক্ষে রবিবার এক বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয় দীনবন্ধু মঞ্চ-এ।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মেয়র গৌতম দেব, ডেপুটি মেয়র রঞ্জন সরকার, পদ্মশ্রী প্রাপ্ত মহেন্দ্রনাথ রায়, পুর কমিশনার, মেয়র পরিষদের সদস্যবৃন্দ, কাউন্সিলররা এবং শহরের বিভিন্ন স্তরের বিশিষ্ট ব্যক্তিবর্গ ও সাধারণ নাগরিকরা।

প্রদীপ প্রজ্বলন ও সঙ্গীত পরিবেশনার মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। এরপর গত চার বছরে পুরনিগমের বিভিন্ন উন্নয়নমূলক কাজের বিস্তারিত তুলে ধরে একটি ‘রিপোর্ট কার্ড’ প্রকাশ করা হয়। পাশাপাশি ভিডিও প্রদর্শনের মাধ্যমে সেইসব কাজের চিত্রও তুলে ধরা হয় উপস্থিত দর্শকদের সামনে।

অনুষ্ঠানে শিক্ষা ও ক্রীড়া জগতের বিশিষ্ট ব্যক্তিদের সংবর্ধনা জানানো হয়। এছাড়াও ‘টক টু মেয়র’ কর্মসূচিতে গঠনমূলক ও গুরুত্বপূর্ণ প্রস্তাব দেওয়া নাগরিকদের বিশেষ সম্মাননা প্রদান করা হয়, যার নাম দেওয়া হয়েছে ‘সচেতন নাগরিক সম্মান’।
এদিন সাধারণ মানুষের বক্তব্যও শোনা হয় এবং তাদের বিভিন্ন প্রশ্ন ও সমস্যার সরাসরি উত্তর দেন পুরনিগম কর্তৃপক্ষ।
পুরনিগমের পক্ষ থেকে জানানো হয়, আগামী দিনেও নাগরিক পরিষেবা ও শহর উন্নয়নের কাজ একই গতিতে এগিয়ে নিয়ে যাওয়া হবে।

By EXTV

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *