শিলিগুড়ি কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়াম সংলগ্ন তিলক রোডে অবস্থিত একটি নার্সিংহোমে হঠাৎ আগুন লাগে। ঘটনায় চাঞ্চল্য ছড়ায় এলাকায় ও আতঙ্কিত হয়ে পড়েন রোগী ও তাদের পরিজনেরা। নার্সিংহোম সূত্রে জানা যায়, ছাদের সোলার প্যানেলে শর্ট সার্কিট হওয়াতেই ধোঁয়া বেরোতে শুরু করে। মুহূর্তের মধ্যেই খবর দেওয়া হয় দমকল ও বিদ্যুৎ বিভাগকে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় শিলিগুড়ি দমকলের একটি ইঞ্জিন , পানি ট্যাংকি আউটপোস্টের পুলিশ ও বিদ্যুৎ দপ্তরের কর্মীরা। কিছু সময়ের মধ্যে দমকল কর্মীরা আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসে। কোনরকম ক্ষয়ক্ষতি হয়নি বলে জানা গেছে। দমকল সূত্রে জানানো হয়েছে, ছাদের সোলার প্যানেলে শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়।

যদিও ছাদে প্রচুর গ্যাস সিলিন্ডার মজুত ছিল, তাতে আগুন লাগলে বড়সড় বিপর্যয় ঘটতে পারত। তবে দমকলের তৎপরতায় দ্রুত আগুন নিয়ন্ত্রণে আসে এবং বড় ক্ষয়ক্ষতির হাত থেকে রক্ষা পায় নার্সিংহোম। দমকল বিভাগের আধিকারিকরা জানিয়েছেন, ঘটনাস্থলে এসে নার্সিংহোম কর্তৃপক্ষের অগ্নি নির্বাপন ব্যবস্থা ব্যবহার করেই আগুন নেভানো হয়। একইসঙ্গে, ছাদে টিনের চাল বসানো হয়েছে বিল্ডিং প্ল্যান অনুযায়ী তা বৈধ কিনা তাও খতিয়ে দেখা হবে। যদিও কোনো প্রাণহানি বা বড় ক্ষয়ক্ষতি হয়নি, তবুও ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে নার্সিংহোম জুড়ে।

By EXTV

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *