শিলিগুড়ি মিনিসিপাল কর্পোরেশনে ট্রাফিক সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে বৈঠক সারলেন মেয়র গৌতম দেব। এদিনের এই বৈঠকে উপস্থিত ছিলেন ডেপুটি মেয়র রঞ্জন সরকার, ডিসিপি ট্রাফিক বিশ্বচাদ ঠাকুর সহ অন্যান্যরা।
মূলত এদিন এই বৈঠকে জানানো হয়, তিন বাত্তি বাস টার্মিনালকে কার্যকরী করা।

এছাড়া শহরের যানযট মুক্ত করতে দূরপাল্লার গাড়ি গুলোকে সেখানে নিয়ে যাওয়া হবে খুব দ্রুত। বাগড়া কোটের বাস গুলোকে তেনজিং নরগে বাস টার্মিনাসে নিয়ে যাওয়া হবে । এবং এনবিএসটিসিতে কিছু গাছ স্থানান্তরিত করে সেখানে নানান উন্নয়নের কাজ করা হবে শহর বাসীর সুবিধার্থে । এছাড়াও শহরের ট্রাফিক ব্যবস্থা নিয়ে এই বৈঠকে কথা হয় বলে জানান মেয়র গৌতম দেব।

