গরিব দিনমজুর ও কর্মজীবী সাধারণ মানুষের কথা মাথায় রেখে শিলিগুড়ি জেলা হাসপাতালে আউটডোর পরিষেবার সময়সীমা বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে। এবার চারটে থেকে ডাক্তার দেখানোর ব্যবস্থা চালু করা হয়েছে।


শিলিগুড়ি জেলা হাসপাতালে সোমবারআউটডোর পরিষেবা বর্তমানে এই সময় নির্ধারিত করা হয়েছে। সাধারণ মানুষের চাহিদা থাকলে আরো সময় সীমা বাড়ানো হবে। আপাতত তিনটি বিভাগের চিকিৎসকের মাধ্যমে এই পরিষেবা চালু করা হয়েছে। পরিস্থিতি ও রোগীর চাহিদা অনুযায়ী ভবিষ্যতে বিভাগ ও সময়সীমা আরও বাড়ানো হতে পারে বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। সোমবার জেলা হাসপাতালে অনুষ্ঠানিক ভাবে তা ঘোষণা করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিলিগুড়ি পুরনিগমের মেয়র তথা রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান গৌতম দেব, জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডাঃ তুলসী প্রামানিক, হাসপাতাল সুপার ডাঃ চন্দন ঘোষ সহ হাসপাতালের অন্যান্য আধিকারিকরা।

By EXTV

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *