শিলিগুড়ি, ৫ মে — শিলিগুড়ির ইস্কন মন্দিরে চুরির ঘটনার রেশ কাটতে না কাটতেই ফের চাঞ্চল্য ইস্কন রোডে। বাঁশঝাড় মোড় সংলগ্ন একটি মোবাইলের দোকানে দুঃসাহসিক চুরির ঘটনা সামনে এসেছে। বেশ কিছু নতুন মোবাইল, নগদ টাকা ও অন্যান্য জিনিস পত্র নিয়ে চম্পট দেয় চোরের দল।

জানা গেছে, গতকাল গভীর রাতে বৃষ্টির সুযোগ নিয়ে দুষ্কৃতিকারী টিনের ছাদ কেটে দোকানের ভিতরে প্রবেশ করে। এরপর আজ সকালে দোকানের মালিক বাপ্পা বিশ্বাস দোকান খুলতে গিয়ে চুরির বিষয়টি টের পান এবং সঙ্গে সঙ্গে ভক্তিনগর থানায় খবর দেন। পুলিশ এসে ঘটনাস্থলে তদন্ত চালায় বলে জানা গেছে। প্রায় দু লক্ষ্য টাকার সামগ্রী চুরি হয়েছে বলে জানান দোকানের মালিক

ঘটনায় আতঙ্কিত এলাকার ব্যবসায়ীরা। তাঁদের অভিযোগ, ব্যস্ততম ইস্কন রোডে একের পর এক চুরির ঘটনায় নিরাপত্তাহীনতায় ভুগছেন তাঁরা। ব্যবসায়ীদের দাবি, এলাকায় রাত্রিকালীন পুলিশ টহলদারি আরও জোরদার করা হোক।

By EXTV

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *