শিলিগুড়ি ,১ মার্চ: শিলিগুড়িতে পৃথক দুটি চুরির ঘটনায় সাফল্য পেল ভক্তিনগর থানা পুলিশ। চুরি যাওয়া একটি ব্যাটারি ও একটি দামি সাইকেল উদ্ধার করা হয়েছে। ঘটনায় গ্রেফতার করা হয়েছে দুই যুবককে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃতদের নাম পঙ্কজ কুমার সাহ ও সুদীপ মালো। দু’জনেই ভক্তিনগর থানা এলাকার বাসিন্দা।

গত ২৬ তারিখে ইস্কন মন্দির রোড এলাকায়। একটি সাউন্ড সিস্টেমের দোকান থেকে একটি ব্যাটারি চুরি যায়। ঘটনার পর দোকান মালিক ভক্তিনগর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমে পুলিশ পঙ্কজ কুমার সাহকে গ্রেফতার করে। পরে তার বাড়ি থেকে চুরি যাওয়া ব্যাটারিটি উদ্ধার করা হয়।
অন্যদিকে, গত ২৫ তারিখে বেদগাড়া এলাকা থেকে একটি দামি সাইকেল চুরি হয়। এই ঘটনায়ও থানায় অভিযোগ দায়ের করা হয়। তদন্তে নেমে পুলিশ সুদীপ মালোকে গ্রেফতার করে এবং ডন বস্কো মোড় এলাকা থেকে চুরি যাওয়া সাইকেলটি উদ্ধার করে।
রবিবার ধৃত দুই অভিযুক্তকে জলপাইগুড়ি জেলা আদালত-এ তোলা হয়। পুরো ঘটনার তদন্ত চালাচ্ছে পুলিশ

