আন্তর্জাতিক বাঘ দিবস উপলক্ষে শিলিগুড়ির একটিয়াশাল তিলেশ্বরী অধিকারী উচ্চ বিদ্যালয়ে নর্থ বেঙ্গল ওয়াইল্ড অ্যানিম্যাল্স পার্কের উদ্যোগে পালিত হলো আন্তর্জাতিক ব্যাঘ্র দিবস ।এই দিনটির তাৎপর্য তুলে ধরতে এবং বাঘ সংরক্ষণের বার্তা ছড়িয়ে দিতে বিদ্যালয় প্রাঙ্গনে একটি পদযাত্রার মাধ্যমে কর্মসূচির সূচনা হয়। পরে একটি মাস প্যারেডের মধ্য দিয়ে সকলে বিদ্যালয়ের হল রুমে উপস্থিত হন, যেখানে আয়োজিত হয় নানা সামাজিক ও পরিবেশ সচেতনতা মূলক কার্যক্রম।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নর্থ বেঙ্গল ওয়াইল্ড অ্যানিম্যাল্স পার্কের অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর অভিষেক চৌধুরী ও অন্যান্য আধিকারিকেরা। এছাড়াও উপস্থিত ছিলেন বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা ও পড়ুয়ারা। পড়ুয়াদের মধ্যে বাঘ সংরক্ষণ ও পরিবেশ রক্ষার গুরুত্ব বোঝাতে দিনভর চলতে থাকে নানা শিক্ষামূলক আলোচনা, পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন, তথ্যচিত্র প্রদর্শন এবং সাংস্কৃতিক উপস্থাপনা। আয়োজকদের মতে, এই ধরনের উদ্যোগ আগামী প্রজন্মের মধ্যে বন্যপ্রাণী সংরক্ষণে সচেতনতা গড়ে তুলতে সাহায্য করবে।

By EXTV

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *