শিলিগুড়ি পুরনিগমের ৪৭টি ওয়ার্ডে নির্দিষ্ট দিনে বিকেলের সময় জল পরিষেবা বন্ধ থাকবে। বিদ্যুৎ দপ্তরের প্রাক-পুজোর মেরামতির জন্য এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে
পুরনিগমের তরফে জানানো হয়েছে—
১০ আগস্ট ও ৭ সেপ্টেম্বর: শহরের সবকটি ওয়ার্ডে বিকেলে জল পরিষেবা বন্ধ থাকবে।
১২ ও ২৮ আগস্ট: ৩১ থেকে ৩৫ নম্বর ওয়ার্ডে বিকেলে জল বন্ধ থাকবে।
২৩ আগস্ট: ৩৬ থেকে ৪৪ নম্বর ওয়ার্ডে বিকেলে জল সরবরাহ বন্ধ থাকবে।

এদিন মেয়র পরিষদ সদস্য দুলাল দত্ত জানান, শুধুমাত্র বিকেলের সময় জল পরিষেবা বন্ধ থাকবে। তিনি আশ্বস্ত করেন, কোনও দিনই সারা দিন জল পরিষেবা বন্ধ থাকবে না। যে ওয়ার্ডগুলিতে জল পরিষেবা ব্যাহত হবে, সেখানে প্রয়োজন অনুযায়ী জলের ট্যাঙ্ক ও পাউচ পাঠানো হবে বলে জানান তিনি।
তিনি আরও বলেন, “মানুষের মধ্যে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে যে পাঁচ দিন ধরে জল পরিষেবা বন্ধ থাকবে—এটা সম্পূর্ণ ভুয়ো খবর। গুজবে কান না দেওয়ার জন্য আমরা অনুরোধ করছি।”

